শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ
মাদারীপুরে সকাল থে‌কেই কম ভোটার উপ‌স্থি‌তি
মাদারীপুর প্রতিনিধি
Publish: Thursday, 12 February, 2026, 11:38 AM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে মাদারীপুরে সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। ত‌বে সকাল থে‌কেই এ জেলার ভোটার উপ‌স্থি‌তি কম। সকাল সা‌ড়ে ৯টা পর্যন্ত কোনো কোনো কে‌ন্দ্রে ভোট প‌ড়ে‌ছে মাত্র শ' খানেক। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মাদারীপুরের কিছু এলাকায় সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও বেশ কিছু কেন্দ্রে ভোটার উপ‌স্থি‌তি কম। 

সকাল ৮টায় ডনোভান সরকারি উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে‌ছেন মাদারীপুর-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী জাহানদার আলী জাহান। একই আস‌নের ১১ দলীয় প্রার্থী আব্দুস সোবাহান ভোট দেন রা‌জৈর মহা‌বিদ‌্যালয় কে‌ন্দ্রে। ত‌বে সব কে‌ন্দ্রে ভোটার কম। তবে তরুণ ভোটার কিছুটা বে‌শি।

নতুন ভোটার ও তরুণরা জানান, এই প্রথম ভোট দিলাম। ভোট দিয়ে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত কোনো শঙ্কা মনে হয়নি। প্রশাসনের কাছে দাবি, যাতে শান্তিপূর্ণ ভোট হয়; এটাই আমাদের চাওয়া। শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি। 

এ ব‌্যাপা‌রে মাদারীপুর-২ আস‌নের বিএন‌পি ম‌নোনীত প্রার্থী জাহানদার আলী জাহান ব‌লেন, ‘এখনও পর্যন্ত ভা‌লো ভোট হ‌চ্ছে। ত‌বে ভোটার কিছুটা কম।’

১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজ‌লি‌স ম‌নোনীত প্রার্থী আব্দুস সোবাহান ব‌লেন, ‘কিছু প্রার্থীর লোকজন আমার লোক‌দের ভয় দেখা‌চ্ছে। এসব প্রশাস‌নের দেখা উচিত। ‘

মাদারীপুরের তিনটি সংসদীয় আসনে ভোটযুদ্ধে লড়ছেন ২৫ প্রার্থী। জেলার ৩৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৪টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন রির্টানিং কর্মকর্তা। এছাড়া বাকি ১৫৭টি ভোটকেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটার ১১ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৫ হাজার ৩০৮ জন। ৫ লাখ ৫৩ হাজার ৭ জন নারী ভোটার। আর হিজড়া ভোটারের সংখ্যা ১২ জন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝