মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বাংলাদেশ
সিলেট বিভাগে ১৯ আসনের ১৮টিতেই বিএনপির জয়
সিলেট ব্যুরো
Publish: Thursday, 12 February, 2026, 11:30 PM

সিলেট বিভাগের ১৯ আসনের ১৮টিতে জয় পেয়েছে বিএনপি। বাকি একটি আসনে খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান জয় পেয়েছেন। তবে একটি আসনেও জয় পায়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, সিলেট জেলার ছয়টি আসনের পাঁচটিতে বিএনপির প্রার্থীরা জয়যুক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট-১ আসনে বিএনপির খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ আসনে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে বিএনপির মোহাম্মদ আবদুল মালিক, সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী এবং সিলেট-৬ আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী। কেবল সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান দেয়াল ঘড়ি মার্কায় বিজয়ী হয়েছেন।

সুনামগঞ্জ জেলার ৫ সংসদীয় আসনের সব কটিতে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে বিএনপির নাসির উদ্দীন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির কলিম উদ্দিন মিলন বিজয়ী হয়েছেন।

মৌলভীবাজার-১ আসনে বিএনপির নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার-২ আসনে বিএনপির শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে বিএনপির এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী বিজয়ী হয়েছেন।

হবিগঞ্জ জেলর ৪ সংসদীয় আসনের সবকটিতে বিএনপি বিজয়ী হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ-১ আসনে বিএনপির ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে বিএনপির ডা. সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জি কে গৌছ এবং হবিগঞ্জ-৪ আসনে বিএনপির এস এম ফয়সল।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
কিশোরগঞ্জে সড়কের ওপর থাকা ড্রেজারের উঁচু পাইপ পার হতে গিয়ে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝