শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
Publish: Sunday, 17 May, 2026, 2:20 PM
দেশে গত ছয় মাসে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। নতুন এই ভোটার যুক্ত হয়ে দেশে বর্তমান ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। ভোটার বৃদ্ধির এই হার শূন্য দশমিক ৫ শতাংশ।

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) ভোটার তালিকা হালনাগাদ-২০২৬ সংক্রান্ত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

এনআইডি ডিজি এএইচএম আনোয়ার পাশার সই করা চিঠির হিসাব অনুযায়ী, দেশে এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত বছরের ১৮ নভেম্বর ভোটার তালিকা হালনাগাদ করে ইসি। সে সময় দেশে ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। পুরুষ ছিল ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন। নারী ছিল ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ১ হাজার ২৩৪ জন।


মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝