শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ
কিশোরগঞ্জে সড়কের ওপর থাকা ড্রেজারের উঁচু পাইপ পার হতে গিয়ে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
Publish: Sunday, 17 May, 2026, 2:15 PM

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়কের ওপর থাকা ড্রেজারের উঁচু পাইপ অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক কেমিক্যাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত নয়টার দিকে উপজেলার বরখারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সোহেল রানা (৩৫) ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহরচর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা কেমিক্যাল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ব্যবসায়িক প্রয়োজনে গতকাল সন্ধ্যার পর মোটরসাইকেলে বাজিতপুর যান তিনি। কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত নয়টার দিকে কুলিয়ারচরের বরখারচর এলাকা অতিক্রম করছিলেন। এ সময় দুর্ঘটনাস্থলে সড়কের ওপর দিয়ে ড্রেজারের পাইপ নেওয়া ছিল। পাইপ ঢাকতে সেখানে মাটি দিয়ে উঁচু করা হয়েছিল। ওই উঁচু অংশ অতিক্রম করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে পড়েন। পরে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। তাঁকে ঢাকায় নেওয়ার পথে রাত ১০টার দিকে মৃত্যু হয়।

এলাকাবাসীর অভিযোগ, কুলিয়ারচরের বিভিন্ন স্থানে সড়কের ওপর দিয়ে ড্রেজারের পাইপ নেওয়া হয়েছে। রাতে এসব উঁচু অংশ পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং মানুষ আহত হচ্ছেন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হলেও প্রশাসন সড়ক থেকে ড্রেজারের পাইপ অপসারণে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। ড্রেজারমালিকেরাও মানুষের দুর্ভোগ আমলে নিচ্ছেন না।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একজনের মৃত্যু হয়েছে।
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝