শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ
গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জ প্রতিনিধি
Publish: Thursday, 12 February, 2026, 1:22 AM

গোপালগঞ্জে তিনটি ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও বিকট শব্দে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার সময় সদর উপজেলার গোবরা নিলারমাঠ এলাকায় অবস্থিত শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের সড়কে, টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনে ও রাত সাড়ে আটটার সময় শহরের বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এসময় আশপাশের এলাকাসহ ওই এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে। 

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, রাত সাড়ে সাতটার সময় কে বা কারা সদর উপজেলা নিলারমাঠ এলাকায় সড়কের উপরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এছাড়াও রাত আটটার সময় জেলা শহরের বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। 
বিজ্ঞাপন

অন্যদিকে, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, উপজেলার গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনের সড়কে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। 

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝