শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ নিহত ২
শেরপুর প্রতিনিধি
Publish: Wednesday, 11 February, 2026, 6:48 PM

নির্বাচনের দায়িত্ব পালন করতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা আরোহী শেরপুর সদর উপজেলার একটি কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও এক নারী নিহত এবং একই পরিবারের চার জনসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে শেরপুর-জামালপুর মহাসড়কের শিমূলতলী বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সহকারী শিক্ষক রুকুনুজ্জামান (৩৮) ও গৃহবধূ মাহফুজা বেগম (৩২)।

আহতরা হলেন- আফরোজা (৩০), তার স্বামী সুলতান, তাদের মেয়ে সুরাইয়া ও ছেলে আব্দুল রহমান। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আরও একজন হলেন- গৃহবধূ মাহফুজা বেগমের দুই মাসের শিশু সন্তান মোয়াজ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শেরপুর থেকে জামালপুরগামী পিকআপভ্যানের সঙ্গে জামালপুর থেকে শেরপুর আসার পথে ওই এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মাহফুজা বেগম এবং আহত তিনজন একই পরিবারের সদস্য। তিনি জামালপুরের দিগপাইত বাবার বাড়ি থেকে শেরপুরে আসছিলেন। অপরদিকে নিহত রুকুনুজ্জামান জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য একই সিএনজিচালিত অটোরিকশা করে শেরপুর যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি সোহেল গণমাধ্যমকে বলেন, রোকনুজ্জামান শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক ছিলেন। তিনি জামালপুর থেকে অটোরিকশায় করে নির্বাচনের দায়িত্ব পালন করার জন্য শেরপুর যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর এবং আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি সোহেল জানিয়েছেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝