শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ
সড়কে প্রাণ হারালেন শিক্ষক, ট্রাকে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
ময়মনসিংহ ব্যুরো
Publish: Wednesday, 11 February, 2026, 11:14 AM

ময়মনসিংহে দ্রুতগতির এক ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন জসিম (৩২) নামে এক শিক্ষক। এ ঘটনায় ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়া বাজারে ঘটে এ ঘটনা।

নিহত জসিম (৩২) সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুহিলা পশ্চিমপাড়া এলাকার হাতেম আলী সরকারের ছেলে। 

স্থানীয়রা জানান, নিহত জসিম একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। পারিবারিক কাজে শহরে গিয়েছিলেন তিনি। শহর থেকে বাড়ির দিকে মোটরসাইকেলে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জসিম নিহত হন। পরে বিক্ষুব্ধ জনতা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তবে, চালক পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কোতোয়ালি থানার ওসি (অপারেশন) আজহারুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে একই সময়ে ঢাকা-ময়মনসিংহ সড়কের চুরখাই এলাকায় আরও এক পথচারীকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝