শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ
নির্বাচন ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার
নিউজ ডেস্ক
Publish: Wednesday, 11 February, 2026, 9:20 AM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথগুলোতে পুলিশি তল্লাশি জোরদার করা হয়েছে। এদিন সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, শাহবাগ, ধানমন্ডি, উত্তরাসহ রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। সন্দেহজনক মনে হলে ব্যাগ ও যানবাহনের ভেতর তল্লাশি চালানো হচ্ছে।

রাত ১০টার দিকে গুলশান-বাড্ডা লিংক রোডে ‘র‍্যাব-১’-এর উদ্যোগে বসানো হয় বিশেষ চেকপোস্ট।

অবৈধ অস্ত্র উদ্ধার এবং নাশকতা তৈরির চেষ্টা রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করতে যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়।

এদিকে, রাতেই মোহাম্মদপুর এলাকায় নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী চেকপোস্ট বসিয়েছে। সেখানে যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এই নিরাপত্তা ব্যবস্থা ভোটের দিন এবং ভোটগ্রহণের পরেও অব্যাহত থাকবে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝