মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বাংলাদেশ
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালক ও সহকারী নিহত
মুন্সিগঞ্জ প্রতিনিধি
Publish: Monday, 9 February, 2026, 9:05 AM

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় একটি পিকআপ ভ্যানের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার নিমতলা আন্ডারপাসের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—যশোর কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে সুজন (৩৭)। তিনি পিকআপটির চালক ছিলেন। অপরজন হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার জীবনের ছেলে ইছারুল (২৫)। তিনি পিকআপটির সহকারী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন এবং যশোরে বসবাস করতেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, যশোর থেকে কাঁচা মালামাল বোঝাই করে পিকআপ ভ্যানটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে নিমতলা আন্ডারপাস এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি পিকআপটিকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সুজনের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় সহকারী ইছারুলকে উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি বর্তমানে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহও থানায় রাখা হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের মরদেহ থানায় রয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
কিশোরগঞ্জে সড়কের ওপর থাকা ড্রেজারের উঁচু পাইপ পার হতে গিয়ে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝