সোমবার, ১৮ মে ২০২৬,
৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English हिन्दी

সোমবার, ১৮ মে ২০২৬
বাংলাদেশ
যাত্রাবাড়ীতে হাতবোমা বিস্ফোরণে গুরুতর আহত ১
নিউজ ডেস্ক
Publish: Saturday, 7 February, 2026, 11:51 PM

রাজধানীর যাত্রাবাড়ীর ‘মিনি কক্সবাজার’ এলাকায় হাতবোমা বিস্ফোরণে মোহাম্মদ আজিম (২৭) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

আহত আজিম বাগেরহাটের মো. আনোয়ার হোসেনের ছেলে। তিনি যাত্রাবাড়ীর একটি ডেইরি ফার্মে চাকরি করতেন।

ডেইরি ফার্মটির মালিক সাদেক বলেন, ‘সন্ধ্যার দিকে মাঠে ঘাস কাটছিল আজিম। এ সময় কাঁচি দিয়ে কোপ দেওয়ার সময় সেখানে একটি পরিত্যক্ত হাতবোমার বিস্ফোরণ হয়। এতে সে হাতে ও পায়ে আঘাত পেয়েছে। আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আহত ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।’

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
কিশোরগঞ্জে সড়কের ওপর থাকা ড্রেজারের উঁচু পাইপ পার হতে গিয়ে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন: নাহিদ ইসলাম
প্রতিটি ১৭ তারিখ শেখ হাসিনার জীবনে বিজয়ের বীজ বপন করেছে
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝