শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে গুলি ও সরঞ্জামসহ ১৪ এয়ারগান উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
Publish: Friday, 6 February, 2026, 2:31 PM

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নজরদারি জোরদারের অংশ হিসেবে সাতক্ষীরায় অভিযান চালিয়ে ১৪টি এয়ারগান ও বিপুল পরিমাণ গুলি ও যন্ত্রাংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে রিভারাইন বিজিবির অধীন শ্যামনগর উপজেলার কৈখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল কমান্ডার জেসিও নায়েব সুবেদার মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি দল গোলাখালি নদীর পাড়ে চিংড়ির ঘেরের পাশে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় অস্ত্র ও সরঞ্জামগুলো উদ্ধার করে।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে- ১৪টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানের গুলি, ৯টি স্প্রিং, ৫০টি পিস্টন হোল্ডার এবং ২২টি এলকে রেঞ্জ। এসবের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৭০ হাজার ২০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে এসব অস্ত্র দেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করানো হচ্ছিল। অভিযানস্থলটি কৈখালী বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে এবং শূন্যরেখা থেকে প্রায় ২ কিলোমিটার পূর্বে অবস্থিত।

অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট চক্রকে শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম বিজিবি হেফাজতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অতিরিক্ত পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ বলেন, নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র, সহিংসতা বা নাশকতা ঠেকাতে সীমান্তে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝