শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
এপস্টেইন ফাইলে বলিউডের অনুরাগ কাশ্যপের নাম
বিনোদন ডেস্ক
Publish: Wednesday, 4 February, 2026, 7:04 PM

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন–সংক্রান্ত প্রকাশিত নথিতে বলিউডের চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম উঠে এসেছে। এপস্টেইনকে পাঠানো একাধিক ই–মেইলে তাঁর নাম উল্লেখ থাকার বিষয়টি সামনে আসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিপুল পরিমাণ নথি প্রকাশ করার পর।

গত ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তিন মিলিয়নের বেশি নথি প্রকাশ করে। এসব নথি বিশ্লেষণ করে দেখা যায়, কয়েকটি ই–মেইল আদান–প্রদানে অনুরাগ কাশ্যপের নাম রয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই ই–মেইলগুলোতে অনুরাগ কাশ্যপকে ‘বলিউড গাই’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিন ব্যক্তির মধ্যে এই ই–মেইল আদান–প্রদান হয়, যেখানে জেফরি এপস্টেইনও আলোচনায় যুক্ত ছিলেন।

ই–মেইল আলোচনায় এপস্টেইনের কিউবা সফরের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে কথা বলা হয়। সেখানে বৌদ্ধধর্ম, প্রযুক্তি ও চিকিৎসাবিষয়ক কর্মশালায় অংশ নেওয়ার জন্য সম্ভাব্য অতিথি বা মূল বক্তাদের একটি তালিকা ছিল। সেই তালিকায় অনুরাগ কাশ্যপের নাম দেখা যায়।

তবে নথিতে নাম থাকলেও, অনুরাগ কাশ্যপ সত্যিই ওই কর্মশালা বা সফরে অংশ নিয়েছিলেন কি না—তা নিশ্চিত করা হয়নি, তাকে কেবল একজন সম্ভাব্য অতিথি বা জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া এপস্টেইন ও অনুরাগ কাশ্যপ একই সময়ে একই স্থানে ছিলেন—এমন কোনো তথ্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অনুরাগ কাশ্যপ।

এর আগেও এপস্টেইন–সংক্রান্ত নথিতে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের নাম উঠে এসেছিল। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের একাধিক তারকার নামও দেখা গেছে, যাদের মধ্যে রয়েছেন— মাইকেল জ্যাকসন, ডায়ানা রস, ক্রিস ট্যাকার, মিক জ্যাগার। বিশ্লেষকদের মতে, নথিতে নাম থাকা মানেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ—এমনটা নয়।

সূত্র: ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝