শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
ফ্ল্যাট থেকে অভিনেত্রী হুদা শা’রাউইর মরদেহ উদ্ধার, গৃহকর্মী পলাতক
বিনোদন ডেস্ক
Publish: Saturday, 31 January, 2026, 9:12 AM

না ফেরার দেশে পাড়ি জমালেন সিরিয়ার ব্যাপক জনপ্রিয় ও প্রবীণ অভিনেত্রী হুদা শা’রাউইকে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে দামেস্কের মধ্যাঞ্চলে অবস্থিত নিজ ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে তার। প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে, তাকে হত্যা করা হয়েছে।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী হুদা শা’রাউইকে গৃহকর্মী হত্যা করেছে বলে তদন্তে ইঙ্গিত মিলেছে। ৮৭ বছর বয়সী অভিনেত্রীকে হত্যার পর গৃহকর্মী পালিয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা কর্তৃপক্ষ।

প্রখ্যাত অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে। সিরিয়ান আর্টিস্টস সিন্ডিকেটের প্রধান মাজেন আল নাটুর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, প্রাথমিকভাবে তদন্তে দেখা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটেছে। গৃহকর্মীকে সন্দেহ করা হচ্ছে এবং তিনি এখন পলাতক। তবে এ ঘটনায় তদন্ত চলমান থাকায় কর্তৃপক্ষ এর থেকে বেশি তথ্য জানায়নি।

প্রসঙ্গত, ‘বাব আল হারা’ সিনেমায় ‘উম জাকি’ চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন হুদা শা’রাউই। সিরিয়ার টিভি নাটকের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন তিনি। তার অভিনীত কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘আহল এল রায়া’, ‘আহলাম আবু এল হানা’, ‘আইয়্যাম শামিয়া’, ‘আইলাত সাবাত নুজুম’ এবং ‘কিল্লাত জাওক ওয়া কাথরাত গালাবা’ টিভি সিরিজ।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝