শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
অনিরাপত্তা ও যৌন হুমকির কারণে প্রচারণায় বিরতি মেঘনা আলমের
নিউজ ডেস্ক
Publish: Friday, 30 January, 2026, 6:38 PM

ঢাকা–৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মেঘনা আলম ক্রমাগত নিরাপত্তাহীনতা, হুমকি ও হয়রানির মুখে পড়ে তাঁর নির্বাচনী প্রচারণায় সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন।

সরকার বারবার দাবি করে আসছে, নির্বাচনে অংশগ্রহণকারী এমপি প্রার্থীদের জন্য গানম্যানসহ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে ঢাকা–৮ আসনের একমাত্র নারী প্রার্থী হওয়া সত্ত্বেও মেঘনা আলম এখনো কোনো ধরনের সরকারি নিরাপত্তা পাননি। 

অভিযোগে বলা হয়েছে, তাঁর প্রচারণায় পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে। নারী কর্মীদের লক্ষ্য করে লেজার লাইট ব্যবহার করে অপমান ও ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে। নিরাপত্তা চেয়ে বারবার আবেদন করা হলেও কোনো গানম্যান বরাদ্দ দেওয়া হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মধ্যে দায় চাপাচাপি হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এদিকে তিনি আরও অভিযোগ করেন,  বিএনপির ছাত্রদলের নেতারা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় যৌন হুমকি দিচ্ছে। দায়িত্বশীল নেতাদের ট্যাগ করা হলেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইসঙ্গে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসেরর ভেরিফাইড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে এআই–নির্ভর অশ্লীল ও মানহানিকর ভিডিও ছড়ানোর অভিযোগও তুলেছেন তিনি। 

মেঘনা আলম জানান, চাইলেই তিনি মিস বাংলাদেশ হিসেবে গ্ল্যামার জগতে থেকে আরামদায়ক জীবন বেছে নিতে পারতেন। তবে একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সার্টিফায়েড রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে রাষ্ট্র ও সমাজ সংস্কারের দায়িত্ববোধ থেকেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।

তবে অভিযোগ অনুযায়ী, তাঁকে কোনো নিরাপত্তা না দিয়ে কার্যত হিংস্র পরিবেশের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এই বৈষম্যমূলক আচরণ শুধু একজন নারী প্রার্থীর বিরুদ্ধেই নয়, বরং নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও একটি স্বাধীন, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধেও উদ্বেগজনক বার্তা দিচ্ছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝