মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বিনোদন
যমজ সন্তানের বাবা-মা হলেন রাম চরণ ও উপাসনা
বিনোদন ডেস্ক
Publish: Monday, 2 February, 2026, 12:23 AM

দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা কোনিদেলা যমজ সন্তানের বাবা–মা হয়েছেন। একসঙ্গে একটি কন্যা ও একটি পুত্রসন্তানকে স্বাগত জানিয়ে তাঁদের পরিবারে নেমে এসেছে আনন্দ ও কৃতজ্ঞতার ছোঁয়া। সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন রাম চরণ নিজেই।

নিজের পোস্টে রাম চরণ লেখেন, যমজ কন্যা ও পুত্রসন্তানের জন্ম তাঁদের জীবনে এনে দিয়েছে এক অনন্য পূর্ণতা। দুই কন্যা ও এক পুত্রসন্তান নিয়ে তাঁদের পরিবার আজ পরিপূর্ণ। তিনি আরও বলেন, তাঁদের জীবনের নারীরাই সবসময় সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে থেকেছেন।

এদিকে, রাম চরণের বাবা ও মেগাস্টার অভিনেতা চিরঞ্জীবীও সামাজিক মাধ্যমে আনন্দ প্রকাশ করেন। তিনি লেখেন, অসীম আনন্দ ও গভীর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি—রাম চরণ ও উপাসনা যমজ সন্তানের আশীর্বাদ পেয়েছেন। একটি কন্যা ও একটি পুত্রসন্তান। মা ও দুই নবজাতকই সুস্থ আছেন।”

নাতি–নাতনির আগমনে উচ্ছ্বসিত চিরঞ্জীবী আরও বলেন, পরিবারের এই নতুন সদস্যদের স্বাগত জানানো তাঁদের জন্য দাদা–দাদির জীবনের পরম আনন্দ ও ঈশ্বরপ্রদত্ত আশীর্বাদ। পাশাপাশি তিনি সকলের ভালোবাসা, দোয়া ও শুভকামনার জন্য আন্তরিক কৃতজ্ঞতাও জানান।

এর মধ্য দিয়ে রাম চরণ এখন তিন সন্তানের বাবা। এর আগে, ২০২৩ সালের জুনে রাম চরণ ও উপাসনা তাঁদের প্রথম সন্তানের জন্মের সুখবর দিয়েছিলেন। তাঁদের সেই কন্যাসন্তানের নাম রাখা হয় ‘ক্লিন কারা’।

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাম চরণ ও উপাসনা কোনিদেলা। দীর্ঘদিনের পরিচয়ের পর ২০১১ সালের ডিসেম্বরে তাঁদের বাগদান সম্পন্ন হয়। উপাসনা কোনিদেলা অ্যাপোলো চ্যারিটির ভাইস–চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গত বছরের দীপাবলিতে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান উপাসনা। সে সময় বেবি শাওয়ার (সীমান্থম) অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, “এবারের দীপাবলি ছিল দ্বিগুণ আনন্দ, দ্বিগুণ ভালোবাসা আর দ্বিগুণ আশীর্বাদের।”

কাজের দিক থেকে রাম চরণের অভিনীত নতুন সিনেমা ‘পেড্ডি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। বুচি বাবু সানা পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন জানভি কাপুর।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
কিশোরগঞ্জে সড়কের ওপর থাকা ড্রেজারের উঁচু পাইপ পার হতে গিয়ে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝