মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বিনোদন
‘মর্দানি ৩’: ফিরেই বাজিমাত রানি মুখার্জির
বিনোদন ডেস্ক
Publish: Tuesday, 3 February, 2026, 11:15 AM

বলিউড অভিনেত্রী রানি মুখার্জির নতুন সিনেমা মুক্তি পেয়েছে দীর্ঘ বিরতির পর। আর  সাহসী ও নির্ভীক পুলিশ কর্মকর্তা শিবানী শিবাজি রায়ের চরিত্র দিয়ে বড় পর্দায় ফিরেই বক্স অফিসে নিজের আধিপত্য জানান দিলেন এই বলিউড কুইন। 

গত ৩০ জানুয়ারি মুক্তি পাওয়া রানির ক্রাইম অ্যাকশন থ্রিলার ‘মর্দানি ৩’ প্রথম তিন দিনেই বাজিমাত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ছবিটির সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি রুপি। অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই ছবিটি মুক্তির প্রথম দিন থেকেই দর্শক ও সমালোচকদের মধ্যে দারুণ আশার আলো দেখিয়েছে। 

ট্রেড ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, গত শুক্রবার মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করে প্রায় ৪ কোটি রুপি। তবে উইকেন্ডের আমেজ গায়ে মেখে রবিবার সেই আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী হয়েছে, যা গিয়ে ঠেকেছে প্রায় ৬ কোটিতে। ফলে মুক্তির প্রথম তিন দিনেই দুই অঙ্কের ঘরে (১০ কোটি) পৌঁছে গেছে রানির ঝুলির সংগ্রহ।

বর্তমানে প্রেক্ষাগৃহে বেশ কয়েকটি বড় বাজেটের ছবি প্রদর্শিত হচ্ছে। এমনকি একটি বড় মাপের যুদ্ধভিত্তিক ছবির সঙ্গে সরাসরি লড়াই চললেও ‘মর্দানি ৩’ তার গতি হারায়নি। বরং স্থিতিশীল পারফরম্যান্সের মাধ্যমে ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের অবাক করে দিয়েছে রানি মুখার্জির এই সিনেমা।

যশ রাজ ফিল্মসের ব্যানারে আদিত্য চোপড়া প্রযোজিত এই ছবিটির পেছনে কাজ করছে অন্যরকম এক আবেগ। কারণ, ভারতীয় চলচ্চিত্রে রানির পথচলার ৩০ বছর পূর্ণ হওয়ার এক মাহেন্দ্রক্ষণেই মুক্তি পেয়েছে এটি। পর্দায় শক্তিশালী নারী পুলিশের চরিত্রে রানির প্রত্যাবর্তন যে এখনও দর্শকদের মুগ্ধ করে রাখতে সক্ষম, বক্স অফিসের সাফল্যই তার বড় প্রমাণ। 

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
কিশোরগঞ্জে সড়কের ওপর থাকা ড্রেজারের উঁচু পাইপ পার হতে গিয়ে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝