শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ
বরিশালে দেশি অস্ত্রসহ যুবদল নেতা আটক
বরিশাল ব্যুরো
Publish: Saturday, 31 January, 2026, 10:38 PM

বরিশালের হিজলা উপজেলায় দেশি অস্ত্রসহ এক যুবদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর হিজলা ক্যাম্প শনিবার (৩১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ভোররাত ৩টার দিকে মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে ৬০ সদস্যের একটি দল উপজেলার চর কুশরিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ১২টি দেশি ধারালো অস্ত্র, একটি চায়নিজ কুড়াল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 
এ সময় যুবদল নেতা মোস্তফা সিকদারকে আটক করা হয়। আটক মোস্তফা সিকদার (৫০) চর কুশরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুর রহমান সিকদারের ছেলে এবং হিজলা-গৌরবদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

হিজলা থানার পরিদর্শক (তদন্ত) মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ মামলা করবে। মামলার প্রক্রিয়া চলছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝