মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বাংলাদেশ
নির্বাচন ঘিরে রংপুরে ৩ হাজার বিজিবি মোতায়েন
রংপুর ব্যুরো
Publish: Saturday, 31 January, 2026, 10:20 PM

নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তি রক্ষায় রংপুরের ৪ জেলায় ৩ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। 

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে মহানগরীর পার্কের মোড় এলাকায় বিজিবি চেকপোস্ট পরিদর্শন শেষে এ তথ্য জানান রংপুর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল এস এম শফিকুর রহমান।

সাংবাদিকদের তিনি জানান, বিজিবি রংপুর সেক্টরের অধীনে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় ২৬টি বেজ ক্যাম্পে ৭৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা নির্বাচনি এলাকার নিশ্ছিদ্র নিরাপত্তা ও চেকপোস্ট স্থাপনসহ মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে। এসব জেলার ঝুঁকিপূর্ণ কেন্দ্রে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নজর দিয়েছে বিজিবি।

এস এম শফিকুর রহমান বলেন, বিজিবি মূলত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন শুরু করেছে। নির্বাচনি এলাকায় নিরাপত্তা দিতে তল্লাশি কার্যক্রম চালু রয়েছে। এছাড়া ঝুঁকি বিবেচনায় বিভিন্ন স্থানে ডগ স্কোয়াড স্থাপন করা হয়েছে।  টহল ও গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য বিজিবি’র র‌্যাপিড অ্যাকশন ও কুইক রেন্সপন্স ফোর্স প্রস্তুত রয়েছে।

শফিকুর রহমান বলেন, বিজিবি ডিজিটাল সেন্সর যেমন ড্রোন, বডিওন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কার্যক্রমের গতিশীলতা বাড়িয়েছে। বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী, জনগণের আস্থার প্রতীক হিসেবে আমরা কাজ করতে চাই। তাই সমন্বিতভাবে জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে।

তিনি আরও বলেন, রংপুরের ৪টি জেলায় ২ হাজার ৫৭২টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৬’শটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। এসব কেন্দ্রে আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। এছাড়া জেলা-উপজেলা পর্যায়ে বিজিবি’র সমন্বয়ক টিমের প্রতিনিধিরা কাজ করছে। আমরা কোন ঘটনা ঘটার সাথে সাথেই সেখানে পৌঁছে যেতে পারবো।
এ সময় বিজিবি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
কিশোরগঞ্জে সড়কের ওপর থাকা ড্রেজারের উঁচু পাইপ পার হতে গিয়ে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝