মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বাংলাদেশ
ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ
ময়মনসিংহ ব্যুরো
Publish: Friday, 23 January, 2026, 11:17 PM

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের পর গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার ফিল্ড অফিসার রহিমা খাতুন জানান, ব্যাংক কার্যালয়ের পাশেই তার বসতবাড়ি। হঠাৎ তিনি জানালা ভাঙা অবস্থায় ভেতরে আগুন জ্বলতে দেখে দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় তিনি দেখতে পান, কার্যালয়ের জানালা ভাঙা এবং ভেতরে আগুন দাউ দাউ করে জ্বলছে। পরে আশপাশের লোকজনকে ডেকে বালু ও পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে।

ডৌহাখলা শাখার ব্যবস্থাপক শাহ মো. নজরুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি নিজ বাসায় ছিলেন। ফোন পেয়ে দ্রুত কার্যালয়ে আসেন। 

তিনি বলেন, শুনেছি জানালা ভাঙা ছিল। তদন্ত না হওয়া পর্যন্ত এর বেশি কিছু বলা সম্ভব নয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
কিশোরগঞ্জে সড়কের ওপর থাকা ড্রেজারের উঁচু পাইপ পার হতে গিয়ে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝