শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
Publish: Saturday, 17 January, 2026, 1:46 PM

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে মহাসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুরগামী ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মহাসেন গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িভিটা ক্রলগাছা গ্রামের মো. আহম্মেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পর মহাসেন স্টেশন সংলগ্ন রেললাইন পার হচ্ছিলেন। এসময় তিনি ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই ও সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, মহাসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, রেললাইন পার হওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়ায় ট্রেনের নিচে কাটা পড়েন।

রেলওয়ে থানার তদন্তকারী কর্মকর্তা এসআই লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝