মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বাংলাদেশ
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ১১ প্রতিষ্ঠানকে জরিমানা
শেরপুর প্রতিনিধি
Publish: Wednesday, 7 January, 2026, 1:59 PM

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে শেরপুরের ঝিনাইগাতী ও নকলা উপজেলায় ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনব্যাপী ওই দুই উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক এবং নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি না করে বেশি দামে বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শাহিন ইলেক্ট্রনিক্সকে ৫ হাজার টাকা, শামীম ইলেক্ট্রনিক্সকে ২ হাজার টাকা, মনা ইলেক্ট্রনিক্সকে ২ হাজার টাকা, ইতি ইলেক্ট্রনিক্সকে ৩ হাজার টাকা, মনিমুক্তা এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, শামছুল স্টোরকে ৩ হাজার টাকা, শাকিব স্টোরকে ৩ হাজার টাকা, শফিকুল স্টোরকে ৩ হাজার টাকা এবং কে.জেড এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক জানান, জনস্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

একই দিন পৃথক অভিযানে নকলা উপজেলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই দোকানিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি বলেন, জনস্বার্থে নকলায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
কিশোরগঞ্জে সড়কের ওপর থাকা ড্রেজারের উঁচু পাইপ পার হতে গিয়ে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝