শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ
গাইবান্ধায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
গাইবান্ধা প্রতিনিধি
Publish: Friday, 2 January, 2026, 12:33 AM

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফাঁসিতলা এলাকায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে ফাঁসিতলা সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুইজন গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের বাসিন্দা। তবে দুর্ঘটনার পরপরই তাদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে প্রচণ্ড শব্দে আশপাশের লোকজন ছুটে আসেন। সংঘর্ষের ফলে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আরো একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি কালের কণ্ঠকে  বলেন, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

তিনি জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝