শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
কুড়িগ্রাম প্রতিনিধি
Publish: Thursday, 1 January, 2026, 10:27 AM

কুড়িগ্রাম শহরে প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে; যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

গতকাল বুধবার কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান কুড়িগ্রাম সদর থানার ওসি মো. জাহাঙ্গীর আলম।

আটকরা হলেন- জাবের আল রাফিয়ান (৩০), সাকিবুল হাসান (২৪), শামীম হোসেন (২৫), ফাহমিদ হাসান (৩৪) এবং মাহমুদুর রহমান (২৫)। তাদের বাড়ি যশোর, ঢাকা, লক্ষ্মীপুর, নাটোর ও মাদারীপুর জেলায়।

তাদের মধ্যে রাহিয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, সাকিবুল হাসান ও শামীম হোসেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ফাহমিদ হাসান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগ এবং মাহমুদুর রহমান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

ডিবি জানায়, এদিন দুপুরে জেলা শহরের কলেজমোড়স্হ একাধিক জায়গায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানো হয়। খবর পেয়ে শহরের বিভিন্ন স্থানে অভিযানে নামে থানা-পুলিশ ও ডিবি।

পরে শহরের খলিলগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় রংপুরগামী একটি মিনি বাসের গতিরোধ করে সন্দেহভাজন পাঁচ তরুণকে আটক করা হয়।

ডিবি জানায়, পোস্টার সাঁটানোর স্থানে থাকা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আটক তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। তারা ঢাকা থেকে এসে সংগঠনটির প্রচারের কাজ করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঢাকায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছেন।

ঘটনার পরপর শহরের বিভিন্ন দেয়ালে সাঁটানো পোস্টার সরিয়ে ফেলেছে পুলিশ।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সব নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পোস্টার সাঁটানোর কথা স্বীকার করেছেন। আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে।”

ডার্ক টু হোপ/এসএইচ 
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝