শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ
বাজি ধরে ঠান্ডা পানিতে শতাধিক ডুব, প্রাণ গেল কৃষকের
ঝালকাঠি প্রতিনিধি
Publish: Thursday, 25 December, 2025, 11:23 PM

ঝালকাঠির রাজাপুরে মাত্র ৫০০ টাকা বাজি ধরে কনকনে শীতের সকালে খালে ঠান্ডা পানিতে ১১২ ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়ইয়া বাজারে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্লা বড়ইয়া মোল্লা বাড়ি এলাকার আনসার মোল্লার ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, সকালে বাবুল মোল্লা এক বস্তা চাল মাথায় নিয়ে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে আসেন। হাড়কাঁপানো শীতের মধ্যে পরিশ্রমের কারণে শরীর গরম হয়ে উঠলে তিনি বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার বিনিময়ে খালে নেমে ১০০ বার ডুব দেওয়ার বাজি ধরেন। খালি গায়ে খালে নেমে তিনি টানা ১১২টি ডুব দেন। ডুব দেওয়ার সময় তিনি খালের পাড়ে থাকা উৎসুক জনতাকে ভিডিও করতেও নিষেধ করেন।

১০০ বার ডুব পূর্ণ করার পর আরও ১২টি ডুব দিয়ে খালের পাড়ে উঠে আসার পরপরই বাবুল মোল্লা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই আনন্দঘন পরিবেশ বিষাদে রূপ নেয়। স্বজনরা দ্রুত তাকে কম্বল পেঁচিয়ে আগুনের তাপ দিয়ে এবং তেল গরম করে মালিশ করার পরেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝