সোমবার, ১৮ মে ২০২৬,
৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English हिन्दी

সোমবার, ১৮ মে ২০২৬
অর্থনীতি
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনে যে নির্দেশ দিল বাংলাদেশ ব্যাংক
নিউজ ডেস্ক
Publish: Sunday, 8 February, 2026, 7:47 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে সোমবার থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত লেনদেন সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রাত ১২টা পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ হাজার টাকার বেশি অর্থ লেনদেন করা যাবে না। ১০ হাজার টাকা পাঠাতে গেলেও তা পাঠাতে হবে ১০ বারে। অর্থাৎ প্রতিবারে এক হাজার টাকার বেশি পাঠানো বা তোলা যাবে না।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ-সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নির্দেশনা কার্যকর হবে সোমবার থেকে।

এদিকে আরেক নির্দেশনায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলা হয়েছে, গ্রাহকপ্রতি দৈনিক এক লাখ টাকার বেশি নগদ লেনদেন করা যাবে না।

নির্বাচনের সময় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
কিশোরগঞ্জে সড়কের ওপর থাকা ড্রেজারের উঁচু পাইপ পার হতে গিয়ে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন: নাহিদ ইসলাম
প্রতিটি ১৭ তারিখ শেখ হাসিনার জীবনে বিজয়ের বীজ বপন করেছে
অর্থনীতি- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝