শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
ব্ল্যাকআউটের কবলে যমুনা সার কারখানা, বন্ধ উৎপাদন
নিউজ ডেস্ক
Publish: Friday, 6 February, 2026, 9:54 AM

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় ইঁদুরের কামড়ে বৈদ্যুতিক তার কেটে যাওয়ার ঘটনায় পুরো কারখানা অচল হয়ে পড়েছে। এতে ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। কারখানা সূত্রে জানা গেছে, বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে কারখানার পাওয়ার প্লান্টে হঠাৎ শর্ট সার্কিটের ঘটনা ঘটে। এতে পুরো কারখানায় ব্ল্যাকআউট দেখা দেয় এবং সঙ্গে সঙ্গে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।

সূত্র জানায়, রাত আনুমানিক ১টার দিকে পাওয়ার প্লান্টের বৈদ্যুতিক লাইনে একটি ইঁদুর ঢুকে তার কেটে দিলে শর্ট সার্কিট হয়। এর ফলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে উৎপাদন কার্যক্রম থেমে যায়।

বিষয়টি নিশ্চিত করে কারখানার জিএম (অপারেশন) মো. ফজলুল হক জানান, মধ্যরাতে পাওয়ার প্লান্টে ইঁদুর ঢুকে বৈদ্যুতিক তার কেটে দেয়ায় শর্ট সার্কিট হয়ে পুরো কারখানায় ব্ল্যাকআউট দেখা দেয়। দ্রুত মেরামত কাজ চলছে। কাজ শেষ হলে আবার উৎপাদন শুরু করা যাবে বলে আশা করছি।

উল্লেখ্য, দীর্ঘ ২৩ মাস তীব্র গ্যাস সংকটের কারণে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ ছিল। পরে ২০২৫ সালের ২৪ নভেম্বর গ্যাস সংযোগ পাওয়ার পর পুনরায় উৎপাদন শুরু হয়। তবে এরপর কখনো গ্যাসের চাপ কমে যাওয়া, কখনো প্রযুক্তিগত ত্রুটির কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। এবার নতুন করে ইঁদুরের উপদ্রব উৎপাদন বন্ধের কারণ হয়ে দাঁড়াল।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত যমুনা সার কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ১ হাজার ৭০০ মেট্রিক টন। বর্তমানে কারখানাটির বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৪২ হাজার মেট্রিক টন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
অর্থনীতি- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝