মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
অর্থনীতি
চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি: নিত্যপণ্যের দাম বৃদ্ধির শঙ্কা
অনলাইন ডেস্ক
Publish: Wednesday, 4 February, 2026, 10:33 PM

শ্রমিক-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের অচলাবস্থার প্রভাব পড়েছে সরবরাহব্যবস্থায়। ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম। এতে সময়মতো রপ্তানি না হলে পোশাকের ক্রয়াদেশ বাতিলের আশঙ্কা করছেন রপ্তানিকারকেরা। তেমনি সময়মতো পণ্য খালাস না হওয়ায় রমজানে নিত্যপণ্যের দাম নতুন করে বাড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। গতি কমেছে আমদানি ও রপ্তানি পণ্য ছাড়ে। এর প্রভাবে বন্দরের ভেতরে এবং আশপাশের ইয়ার্ডগুলোতে তীব্র জট তৈরি হয়েছে। এখন পর্যন্ত ৫৪ হাজার কনটেইনার আটকা পড়েছে। বহির্নোঙরে পণ্য নিয়ে অবস্থান করছে প্রায় ১৪২টি জাহাজ।

পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে রপ্তানিমুখী জাহাজের সময়সূচি ঠিক রাখা সম্ভব হয় না। এতে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়ার পাশাপাশি বিদেশি ক্রেতা হারানোর শঙ্কা তাঁদের।

তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর পরিচালক এনামুল আজিজ চৌধুরী বলেন, ‘সময়মতো পণ্যের সরবরাহ যদি নিশ্চিত করা না যায়, তাহলে স্বাভাবিকভাবেই অর্ডার বাতিল হবে। এটা যদি চলতেই থাকে, তাহলে অবশ্যই তা রপ্তানিতে বড় প্রভাব ফেলবে।’

এদিকে রমজান সামনে রেখে নিত্যপণ্যের আগাম আমদানি শুরু করেছেন আমদানিকারকেরা। ফলে খালাসের অপেক্ষায় রয়েছে ডাল, মসলা, খেজুর, ফলসহ বিভিন্ন নিত্যপণ্য। বুধবার পর্যন্ত ৩৫টি খাদ্যপণ্যবাহী জাহাজ বহির্নোঙরে অবস্থান করছে। যা খালাস করতে দেরি হলেই আমদানিকারককে প্রতিদিন অতিরিক্ত ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে।

ফল আমদানিকারক ফয়েজ আহমেদ বলেন, ‘কনটেইনারে আসা খেজুর জাহাজে আটকে আছে। আমি গত কয়েক দিন ধরে খালাসের চেষ্টা করছি, কিন্তু কর্মবিরতির কারণে পারছি না। একই সঙ্গে আমার প্রায় ১২ থেকে ১৩ কনটেইনার ফল, যার মধ্যে আপেল, আঙুর, মাল্টা ও নাশপাতি আছে। আমি এগুলো খালাস করতে পারছি না।’

রমজানের আগমুহূর্তে বন্দরে অতিরিক্ত খরচ যোগ হলে তা ভোক্তাদেরই চাপে ফেলবে বলে মনে করেন অর্থনীতিবিদেরা।

অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, ‘একদিকে ২০ লাখ টন খাদ্যপণ্য জাহাজে আছে, লাইটারে করে আনা যাচ্ছে না। অন্যদিকে লোডিং, আনলোডিং—সেটাও হচ্ছে না। সব মিলিয়েই একটি অচলাবস্থা তৈরি হয়েছে।’

বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘস্থায়ী অচলাবস্থা দূর করা না গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহব্যবস্থা ব্যাহত হবে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
কিশোরগঞ্জে সড়কের ওপর থাকা ড্রেজারের উঁচু পাইপ পার হতে গিয়ে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
অর্থনীতি- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝