বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬,
২৩ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয়
মানবাধিকার সংস্কারের প্রতিশ্রুতি, আইন-শৃঙ্খলা টানাপোড়েনে ইউনূস সরকার
নিউজ ডেস্ক
Publish: Wednesday, 4 February, 2026, 10:29 PM

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির সাম্প্রতিক পর্যবেক্ষণে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফল কী হতে পারে, তা এখনো স্পষ্ট নয়; তবে সবচেয়ে বড় ঝুঁকি নিরাপত্তা পরিস্থিতি ঘিরেই তৈরি হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক সহিংসতা বেড়েছে। এ সময়ের মধ্যে কমপক্ষে ১৬ জন রাজনীতিক নিহত হয়েছেন। প্রার্থীদের ওপর হামলার ঘটনাও ঘটছে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ সমর্থক ও হিন্দু সংখ্যালঘুদের ওপর প্রতিহিংসামূলক হামলার আশঙ্কার কথাও বলা হয়েছে।

এইচআরডব্লিউ সতর্ক করেছে, নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক সৃষ্টি হলে তা বড় ধরনের রাজনৈতিক সংকটে রূপ নিতে পারে। এমন পরিস্থিতি দেশে চলমান রূপান্তর প্রক্রিয়ার ভিত্তিতে থাকা নাজুক রাজনৈতিক ঐকমত্যকে কঠিন পরীক্ষার মুখে ফেলবে।

আন্তর্জাতিক সংকট বিশ্লেষণ সংস্থা ক্রাইসিস গ্রুপের মিয়ানমার ও বাংলাদেশবিষয়ক সিনিয়র কনসালট্যান্ট থমাস কিন বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও পরবর্তী সরকারকে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিশেষ করে তরুণ ও হতাশ জনগোষ্ঠীর প্রত্যাশা পূরণ, ‘জুলাই সনদ’সহ ঘোষিত বিভিন্ন সংস্কার বাস্তবায়ন এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন নিয়ে প্রবল চাপ থাকবে।

তিনি আরও বলেন, যদি এসব প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়ন না হয়, তবে জনগণের একটি অংশের মধ্যে যে ধারণা রয়েছে- প্রতিশ্রুত রাজনৈতিক পরিবর্তন ছিল কেবল লোকদেখানো-তা আরও জোরালো হয়ে উঠতে পারে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

‘মব ভায়োলেন্স’ বলতে কিছু নেই, নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি: নিত্যপণ্যের দাম বৃদ্ধির শঙ্কা
নাইজেরিয়ার এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা
মানবাধিকার সংস্কারের প্রতিশ্রুতি, আইন-শৃঙ্খলা টানাপোড়েনে ইউনূস সরকার
বয়স হয়ে গেছে বলে বিয়ে করতে চাই না : সাফা কবির
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝