শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক
নিউজ ডেস্ক
Publish: Tuesday, 3 February, 2026, 7:13 PM

চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল-এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিলের দাবিতে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পরিষদের সমম্বয়ক ইব্রাহিম খোকন সাংবাদিক সম্মেলনে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ঘোষনা করেন। অনির্দিষ্টকালের ঘর্মঘট কর্মসূচিতে সমর্থন জানিয়েছে চট্টগ্রাম শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

বন্দর রক্ষা সংগ্রাম কমিটির সমম্বয়ক ইব্রাহিম খোকন জানান, এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিলের দাবিতে ও আন্দোলনে থাকা ১৫ কর্মকর্তা-কর্মচারীকে বদলির আদেশ বাতিল করার দাবিতে তাদের কর্মসূচি ২৪ ঘণ্টা থেকে অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হয়েছে।

এদিকে বিকেল ৩টায় চট্টগ্রামের আগ্রাবাদে অনুষ্ঠিত এক জরুরি সভায় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ঘোষিত অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করা হয়। স্কপের যুগ্ম সমন্বয়ক বিএনপিনেতা এস কে খোদা তোতনের সভাপতিত্বে এবং ইফতেখার কামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন তপন তত্ত, কাজী শেখ নুরুল্লাহ বাহার, কাজী আনোয়ারুল হক হুনি, এমরান হোসেন, হেলাল উদ্দিন কবির, নুরুল আবসার তৌহিদ, জাহেদ উদ্দিন শাহিন, ফজলুল কবির মিন্টু।

বন্দর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদককাজী শেখ নুরুল্লাহ বাহার, বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বন্দরের স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্ত, অস্বচ্ছ চুক্তি বা বিদেশি স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রচেষ্টা শ্রমিকসমাজ ও দেশপ্রেমিক জনগণ কখনও মেনে নেবে না।

স্কপের যুগ্ম সমন্বয়ক ইফতেখার কামাল জানান, বন্দরকে ঘিরে চলমান সংকট কেবল শ্রমিকদের কর্মসংস্থানের প্রশ্ন নয়; এটি জাতীয় অর্থনীতি, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষার প্রশ্ন। তাই এই আন্দোলন ন্যায্য, সময়োপযোগী এবং গণস্বার্থসংশ্লিষ্ট।

সভায় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ঘোষিত অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রামের সর্বস্তরের শ্রমিক, কর্মচারী, ছাত্র-যুবসমাজ, পেশাজীবী এবং সচেতন নাগরিকদের প্রতি ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এর আগে আজ সকাল থেকে ২৪ ঘণ্টার কর্ম বিরতি শুরু করে শ্রমিক কর্মচারীরা। এর আগে শনিবার থেকে গত তিন দিনে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করে শ্রমিক কর্মচারীরা। এখনে পর্যন্ত সরকার দাবি মেনে না নেওয়ায় নতুন করে আজ থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করছে শ্রমিক কর্মচারীরা। শ্রমিকদের কর্মবিরতির কারণে অচল হয়ে পড়েছে বন্দরের পণ্য-আমদানি রপ্তানি।

এর আগে সকালে বন্দর শ্রমিকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অবরোধ কর্মসূচি পালন করে আগ্রাবাদে। বিক্ষোভ মিছিল করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সংক্ষিপ্ত সভা শেষে মিছিলটি বন্দর অভিমুখে যাত্রা করলে পুলিশ বাধা দেয়।

শ্রমিকদের কর্মবিরতির কারণে বন্দরের বিভিন্ন জেটিতে জাহাজ থেকে পণ্য ওঠা-নামার সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরুর পর থেকে সর্বাত্মক কর্মসূচিতে পুরোটাই অচল হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
অর্থনীতি- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝