শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
টেকনোলজি
রাশিয়ায় পুরোপুরি নিষিদ্ধ হলো হোয়াটসঅ্যাপ
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Friday, 13 February, 2026, 9:28 AM

মেটার মালিকানাধীন ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। দেশটির প্রায় ১০ কোটির বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করেন। 

মেটা জানিয়েছে, এই সিদ্ধান্ত ব্যবহারকারীদের গোপনীয়তা ও অনলাইন নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব ফেলবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে তথ্য নিয়ন্ত্রণ আরো কড়াকড়ি করতে পশ্চিমা ডিজিটাল প্ল্যাটফরমগুলোর ওপর চাপ বাড়াচ্ছে মস্কো। দীর্ঘদিনের জল্পনার পর রাশিয়া হোয়াটসঅ্যাপের ওপর কার্যত নিষেধাজ্ঞা আরোপ করল। 

এর আগে মেটার অন্য দুই প্ল্যাটফরম ফেসবুক ও ইনস্টাগ্রাম ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ায় নিষিদ্ধ রয়েছে। সেগুলো শুধু ভিপিএন ব্যবহার করেই দেখা যায়। এবার সেই তালিকায় যুক্ত হলো হোয়াটসঅ্যাপ।  

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, মেটা রুশ আইনের সঙ্গে নিজেদের নীতি খাপ খাওয়াতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘মেটা যদি রুশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে এবং আইন মেনে চললে সমাধানের সুযোগ থাকতে পারে; কিন্তু তারা যদি অনমনীয় থাকে, তাহলে কোনো সম্ভাবনা নেই। মেটা এখন পর্যন্ত রাশিয়ার দাবি মেনে নেওয়ার ইঙ্গিত দেয়নি। সূত্র: ইন্ডিয়া টাইমস

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
টেকনোলজি- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝