শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
টেকনোলজি
এক ধাক্কায় ১৬ স্যাটেলাইট হারাল ভারত
তথ্য ও প্রযুক্তি ডেস্ক
Publish: Tuesday, 13 January, 2026, 12:47 AM

মহাকাশ মিশনে বড় হোঁচট খেয়েছে ভারত। সোমবার (১২ জানুয়ারি) দেশটির পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের (পিএসএলভি) ১৬টি স্যাটেলাইট বহনকারী মিশন সি-৬২ উৎক্ষেপণের পর অস্বাভাবিক পরিস্থিতির মুখে পড়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, রকেটের তৃতীয় ধাপে একটি বিচ্যুতি লক্ষ্য করা গেছে। খবর এনডিটিভির।

ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণন বলেন, আমরা প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করছি। যত দ্রুত সম্ভব বিস্তারিত জানানো হবে। তবে মিশনটি সফল নাকি ব্যর্থ, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। পিএসএলভির ৬৪তম মিশন পিএসএলভি-সি৬২ আজ (সোমবার) স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়।

ইসরোর তথ্য অনুযায়ী, উৎক্ষেপণের পর প্রথম কয়েক মিনিট সব ঠিকঠাক ছিল। চার ধাপবিশিষ্ট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের প্রথম ও দ্বিতীয় ধাপ স্বাভাবিকভাবে কাজ করেছে। তবে তৃতীয় ধাপে সমস্যা দেখা দেয়। এ সময় রকেটের গতিপথে একটি বিচ্যুতি লক্ষ্য করা যায়।

সাধারণত পিএসএলভির তৃতীয় ধাপে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে তা প্রায় সম্পূর্ণ মিশন ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়।

পিএসএলভি-সি৬২-কে লঞ্চ ভেহিকলটির ‘কামব্যাক’ হিসেবে দেখা হচ্ছিল। ২০২৫ সালে পিএসএলভির মাধ্যমে মাত্র একটি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল, সেটিও ব্যর্থতায় পর্যবসিত হয়। সেই ব্যর্থতাও রকেটের তৃতীয় ধাপেই ঘটেছিল বলে সে সময় জানিয়েছিল ইসরো।

পিএসএলভি-সি৬২-তে মোট ১৬টি উপগ্রহ বহন করা হচ্ছিল। এর মধ্যে ইওএস-এন১ এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) উন্নত একটি গোয়েন্দা স্যাটেলাইট ‘অন্বেষা’ও ছিল।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
টেকনোলজি- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝