শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সংসদ নির্বাচন: জয়ের পথে বিএনপি
নিউজ ডেস্ক
Publish: Friday, 13 February, 2026, 2:23 AM

প্রায় ২০ বছর পর আবার সরকার গঠন করতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে দলটি। ইতোমধ্যে সরকার গঠনের জন্য যে কয়টি আসনের দরকার সে পরিমাণ আসনে বিএনপি ও তাদের জোটসঙ্গীরা বিজয়ী হয়েছেন। এখন দলটি ব্যবধান বাড়াচ্ছে এবং দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হওয়ার পথে দলটি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দিনভর ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। সন্ধ্যার পর থেকে আসতে থাকে ফলাফল। সময় যত গড়াতে থাকে ততই বিএনপির জয়ের ব্যবধান বাড়তে থাকে।

রাত দেড়টার দিকে নির্বাচন কমিশন সূত্রে পাওয়া সবশেষ খবর অনুযায়ী, বিএনপি ও তাদের মিত্ররা ১৬৫ আসন লাভ করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৬২টি আসনে জয় পেয়েছে। এছাড়া স্বতন্ত্র একটি এবং অন্যান্য দলগুলো ৭টি আসনে বিজয়ী হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝