মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
জাতীয়
ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার
নিউজ ডেস্ক
Publish: Thursday, 12 February, 2026, 5:51 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। তবে যদি কোনো কেন্দ্রে অপেক্ষমাণ ভোটারের দীর্ঘ সারি থাকে, তাহলে বিকেল সাড়ে চারটার পরও তাদের ভোট নেওয়া হবে। ভোটগ্রহণ শেষে শুরু হবে ভোট গণনা। 

ঢাকা-১৭ আসনে ভোট দেন প্রধান উপদেষ্টা, তারেক রহমান 

বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বের হন ১০টা ৩৭ মিনিটে। ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে এই কেন্দ্রে ভোট দেন ড. মুহাম্মদ ইউনূস। 

এর কিছুক্ষণ আগে একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে দলীয় মনোনীত প্রার্থী তারেক রহমান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

ঢাকা-১৭ আসনে বিএনপির হয়ে নির্বাচনে লড়ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এই আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী হলেন দাঁড়িপাল্লা প্রতীকের ডা. খালিদুজ্জামান।

ভোট দিলেন সেনাবাহিনী প্রধান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সকাল ১০ টা ২৫ মিনিটে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট প্রদান করেন তিনি।

ভোট দেওয়া শেষে সেনাপ্রধান বলেন, ‘সকল ভোটারকে আমি অনুরোধ করবো, আপনারা নির্ভয়ে ভোট দিতে আসুন। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। ইনশাল্লাহ আমরা একটি সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম হবো।’

নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, এবার ৩০০টির মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর–৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছে ৫০টি দল। মোট ২ হাজার ২৮ প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের। ২৭৩ জন স্বতন্ত্র। নারী প্রার্থী ৮৩ জন (দলীয়; ৬৩, স্বতন্ত্র; ২০)। পুরুষ ১ হাজার ৯৪৬ জন (দলীয় ১,৬৯২, স্বতন্ত্র: ২৫৩)। 

সবগুলো আসন মিলিয়ে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। তাদের মধ্যে পুরুষ- ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ১ হাজার ২৩২ জন হিজড়া। বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসক মিলিয়ে ৬৯ জন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৯৮ জন। 

নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে সাধারণ কেন্দ্র ২১ হাজার ২৭৩ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ২১ হাজার ৫০৬টি। ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন। তাদের মধ্যে প্রিসাইডিং কর্মকর্তা ৪২ হাজার ৭৭৯, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ২ লাখ ৪৭ হাজার ৪৮২ এবং পোলিং এজেন্ট ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার সদস্য। পুলিশ সদস্য ১ লাখ ৮৭ হাজার ৬০৩ এবং র‌্যাবের সদস্য ৯ হাজার ৩৪৯ জন। এ ছাড়া, বিজিবি, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, আনসার ও বিএনসিসির সদস্যরাও নিয়োজিত রয়েছেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
কিশোরগঞ্জে সড়কের ওপর থাকা ড্রেজারের উঁচু পাইপ পার হতে গিয়ে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
জাতীয়- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝