ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটযুদ্ধে এগিয়ে আছে বিএনপি। সর্বশেষ পাওয়া খবর (রাত ১১টা) বেসরকারি ফলাফলে বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা ৮৫টি আসনে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, বিএনিপর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় প্রার্থীরা জিতেছেন ২১টি আসনে। স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা জিতেছেন একটি আসন।
বিএনপির হয়ে যারা বিজয়ী হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন- ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে দলটির চেয়ারম্যান তারেক রহমান, ঠাকুরগাঁও-১ আসনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঝিনাইদহ-১ আসনে মোহাম্মদ আসাদুজ্জামান, কুমিল্লা-১ খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, কুমিল্লা-৮ জাকারিয়া তাহের সুমন, সুনামগঞ্জ-২ নাসির উদ্দীন চৌধুরী, কিশোরগঞ্জ-৪ ফজলুর রহমান, জয়পুরহাট-২ আব্দুর বারী, কক্সবাজার-১ সালাউদ্দীন আহমদ, কক্সবাজার-৩ লুৎফর রহমান কাজল, রাজবাড়ী-২ হারুন অর রশীদ, নাটোর-৩ আনোয়ারুল ইসলাম, রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান, খাগড়াছড়িতে আব্দুল ওয়াদুদ ভুঁইয়া, বান্দরবানে সাচিং প্রু জের, চট্টগ্রাম-৩ মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৫ মীর হেলাল উদ্দীন, চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ সাঈদ আল নোমান, চট্টগ্রাম-৬ গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, বগুড়া-২ মীর শাহে আলম জয়ী, ফেনী-৩ আব্দুল আউয়াল মিন্টু, মাগুরা-১ মনোয়ার হোসেন, মাগুড়া-২ বিএনপির নিতাই রায় চৌধুরী, লক্ষ্মীপুর -১ বিএনপির শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর-৩ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, লালমনিরহাট-৩ আসাদুল হাবিব দুলু, সিলেট-২ তাহসিনা রুশদ লুনা, সিলেট-৪ আরিফুল হক চৌধুরী, ঢাকা-১ খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমান উল্লাহ আমান, ভোলা-২ হাফিজ ইব্রাহিম, ফেনী-২ ভিপি জয়নাল, মানিকগঞ্জ-৩ আফরোজা খানম রিতা, গাজীপুর-১ মজিবুর রহমান, শরীয়তপুর-৩ মিঞা নুরুদ্দীন আহমেদ অপু, কিশোরগঞ্জ-৬ শরীফুল আলম, খুলনা-৪ আজিজুল বারী হেলাল, সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু, যশোর-২ অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আশরাফ উদ্দিন নিজান, বগুড়া-২ মীর শাহে আলম, ভোলা-৩ হাফিজ উদ্দীন আহমদ, পটুয়াখালী-১ আলতাফ হোসেন চৌধুরী, গোপালগঞ্জ-৩ এস এম জিলানী, নওগাঁ-১ মোস্তাফিজুর রহমান, মানিকগঞ্জ-২ মঈনুল ইসলাম খান, সুনামগঞ্জ-৩ কয়সর এম আহমেদ, সুনামগঞ্জ-৫ কলিমউদ্দীন আহমেদ রুমি। এছাড়া, পটুয়াখালী-৩ আসনে জয়ী হয়েছেন বিএনপি জোটের গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
অন্যদিকে, জামায়াত ইসলামীর প্রার্থীদের মধ্যে বিজয়ী হয়েছেন ঝিনাইদহ-৪ আসনে মাওলানা আবু তালিব, কুড়িগ্রাম-৪ মোস্তাফিজুর রহমান, রংপুর-১ রায়হান সিরাজী, রংপুর-৫ গোলাম রব্বানী, সাতক্ষীরা-২ আব্দুল খালেক, সাতক্ষীরা-৪ নজরুল ইসলাম, মেহেরপুর-১ তাজ উদ্দীন আহমদ, মেহেরপুর-২ নাজমুল হুদা, পাবনা-১ নজিবুর রহমান মোমেন, জয়পুরহাট-১ ফজলুর রহমান সাঈদ, কুষ্টিয়া-৪ আফজাল হোসেন, কুষ্টিয়া-২ আব্দুল গফুর, রংপুর-২ এ টি এম আজহারুল ইসলাম, যশোর-৬ মোক্তার আলী, যশোর-১ আজিজুর রহমান, ঝিনাইদহ-৪ মাওলানা আবু তালিব। এছাড়া, কুমিল্লা-৪ আসন থেকে জয়ী হয়েছেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
ডার্ক টু হোপ/এসএইচ