Publish: Thursday, 12 February, 2026, 12:03 PM

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আপনারা ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিবেন। আজকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ভোট দিয়ে সাংবাদিকদের সেনাপ্রধান এসব কথা বলেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আপনারা যারা মিডিয়ার লোক ভোট দিতে পারছেন না, আপনারা একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন। দেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন। জনগণ আশ্বস্ত হচ্ছেন এবং ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহী হচ্ছেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, ‘এই দিনটির জন্য আমরা অপেক্ষা করছিলাম। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল থেকেই সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ভোটের অনুকূল পরিবেশ রয়েছে। আমার কাছে যে তথ্য এসেছে, তাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা নির্ভয়ে বাড়ি থেকে বের হয়ে ভোটকেন্দ্রে যান এবং ভোটাধিকার প্রয়োগ করুন। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।’
এ সময় সাংবাদিকদের ভূমিকাও তুলে ধরে সেনাপ্রধান বলেন, ‘মিডিয়া সারাদেশের পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছে, এতে ভোটাররা আশ্বস্ত হচ্ছেন এবং ভোট দিতে উৎসাহী হচ্ছেন।’
ডার্ক টু হোপ/এসএইচ