শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
গণমাধ্যম
প্রেসক্লাব থেকে সাংবাদিকের লাশ উদ্ধার
নিউজ ডেস্ক
Publish: Tuesday, 10 February, 2026, 1:51 PM

রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত জাতীয় প্রেসক্লাবে নেমে এসেছে শোকের আবহ। দৈনিক দিনকালের সাংবাদিক আলী মাসুদকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাবের একটি টয়লেট থেকে তার মরদেহ পাওয়া যায়।

প্রেসক্লাব চত্বরে সকালে অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করা গেলে বিষয়টি দ্রুত সংশ্লিষ্টদের নজরে আসে। পরে সকাল ৯টার দিকে টয়লেটের দরজা খুলে ভেতরে সাংবাদিক আলী মাসুদকে নিথর অবস্থায় দেখতে পান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সকালে ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, আলী মাসুদের মৃত্যু স্বাভাবিক কারণেই হয়েছে এবং তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে।

বর্তমানে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই আকস্মিক ঘটনায় সহকর্মী সাংবাদিকদের মধ্যে গভীর শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে। প্রেসক্লাব প্রাঙ্গণে দীর্ঘদিনের পরিচিত মুখ আলী মাসুদের এমন পরিণতি সাংবাদিক মহলে বেদনাদায়ক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। 

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
গণমাধ্যম- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝