মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ধর্ম
শবে বরাতের রাতে মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড়
নিউজ ডেস্ক
Publish: Wednesday, 4 February, 2026, 8:53 AM

সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ার মধ্য দিয়ে এ রাত অতিবাহিত করেছেন।

মাগরিবের নামাজের পর থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপস্থিতি বাড়তে থাকে। অনেকেই সারারাত ইবাদত-বন্দেগিতে কাটানোর প্রস্তুতি নেন।

শবে বরাত উপলক্ষে মুসলমানরা অতীতের পাপ ও ভুলের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। কেউ মসজিদে, কেউ ঘরে বসে নফল নামাজ ও কোরআন তিলাওয়াতে অংশ নেন। অনেকে কবরস্থানে গিয়ে স্বজনদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

ঢাকাসহ বিভিন্ন এলাকায় শবে বরাত উপলক্ষে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে ওয়াজ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায় ধর্মীয় পোশাকে মুসল্লিদের চলাচল চোখে পড়ে।

শবে বরাতকে কেন্দ্র করে ঘরে ঘরে হালুয়া, রুটি ও মাংসসহ বিভিন্ন খাবার তৈরির প্রচলন রয়েছে। এসব খাবার আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়।

বায়তুল মোকাররমে বিশেষ আয়োজন

পবিত্র শবে বরাত উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত বিশেষ আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন এসব আয়োজন বাস্তবায়ন করছে।

শবে বরাত উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এশার নামাজের পর শবে বরাতের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। পরে মুসল্লিরা ব্যক্তিগত নফল ইবাদত ও জিকিরে অংশ নেন।

ফারসি ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি। শাবান মাসের ১৪ তারিখ দিনগত রাত মুসলিম উম্মাহ ‘লাইলাতুল বরাত’ বা শবে বরাত হিসেবে পালন করে। এ রাতকে পবিত্র রমজানের আগমনী বার্তাও হিসেবে দেখা হয়।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
কিশোরগঞ্জে সড়কের ওপর থাকা ড্রেজারের উঁচু পাইপ পার হতে গিয়ে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
ধর্ম- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝