শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
খেলাধুলা
বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল
স্পোর্টস ডেস্ক
Publish: Tuesday, 3 February, 2026, 9:24 AM

বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গেল রোববার শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। সোমবার রাতে দেশে ফিরলে বিমানবন্দরে ফুল ও মিষ্টি দিয়ে নারী ক্রিকেটারদের শুভেচ্ছা জানান বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা।

চলতি বছরের ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সরাসরি খেলার সুযোগ হারালেও বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।

গত রোববার নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করে নেদারল্যান্ডস। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা তোলে ১০২ রান। নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার।

জবাবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ আত্মবিশ্বাসী ব্যাটিং করে টাইগ্রেসরা। ২০ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন হাফ সেঞ্চুরি, নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও রাখেন উজ্জ্বল ছাপ।

বাছাইপর্বে শিরোপা জয়ের মাধ্যমে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করায় বাংলাদেশ নারী দলকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন ক্রিকেটপ্রেমীরা।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝