সোমবার, ১৮ মে ২০২৬,
৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English हिन्दी

সোমবার, ১৮ মে ২০২৬
খেলাধুলা
প্রথমার্ধে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন পালমার
স্পোর্টস ডেস্ক
Publish: Sunday, 8 February, 2026, 12:55 PM

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন চেলসির মিডফিল্ডার কোল পালমার। শনিবার (৮ ফেব্রুয়ারি) উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৩-১ গোলের জয়ে হ্যাটট্রিক করেন তিনি।

ম্যাচের ১৩, ৩৫ ও ৩৮ মিনিটে গোল করেছেন পালমার। এতেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন এই মিডফিল্ডার। অপটা-র তথ্য অনুযায়ী, তিনি প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগ যুগে তিনটি ভিন্ন ম্যাচের প্রথমার্ধে হ্যাটট্রিক করলেন।

প্রথম দুটি গোল পেনাল্টি থেকে করেন পালমার। তৃতীয় গোল কুকুরেল্লার নিচু ক্রসে। ছয় গজ বক্সের ভেতর থেকে বল জালে পাঠান চেলসির এই ফুটবলার।

এর আগে এভারটন ও ব্রাইটনের বিপক্ষে প্রথমার্ধে হ্যাটট্রিক করেছিলেন পালমার। যেখানে অনেক খেলোয়াড় হ্যাটট্রিকের জন্য পুরো ক্যারিয়ার পার করেন, সেখানে পালমার হাফটাইমের আগেই তা করে দেখালেন তিন বার।

উলভারহ্যাম্পটনের বিপক্ষে তিন গোলে পালমার চেলসিতেও রেকর্ড গড়েছেন। প্রিমিয়ার লিগে ক্লাব ইতিহাসে সর্বোচ্চ হ্যাটট্রিক করেছেন তিনি, চারটি। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, দিদিয়ের দ্রগবা ও জিমি ফ্লয়েড হাসেলবাইঙ্ক তিনটি করে হ্যাটট্রিকে তার পেছনে পড়ে গেলেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
কিশোরগঞ্জে সড়কের ওপর থাকা ড্রেজারের উঁচু পাইপ পার হতে গিয়ে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন: নাহিদ ইসলাম
প্রতিটি ১৭ তারিখ শেখ হাসিনার জীবনে বিজয়ের বীজ বপন করেছে
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝