সোমবার, ১৮ মে ২০২৬,
৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English हिन्दी

সোমবার, ১৮ মে ২০২৬
খেলাধুলা
ওমরের নৈপুণ্যে ফাইনালে ম্যানচেস্টার সিটি
স্পোর্টস ডেস্ক
Publish: Thursday, 5 February, 2026, 10:50 AM

প্রথম লেগে ২-০ গোলে জয় পাওয়ায় কারাবাও কাপের ফাইনালে এক পা দিয়েই রেখেছিল ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় লেগেও ৩-১ গোলের জয় পেল পেপ গার্দিওলার শিষ্যরা। তাতে দুই লেগ মিলিয়ে ৫-১ অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে গেল সিটিজেনরা। 

মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন নিউক্যাসলের বিপক্ষে প্রথমার্ধে দুটি গোল করেন ওমর মারমুশ। আরেকটি গোল দেন তিজানি রেইনডার্স। বিরতির পর অ্যান্থনি এলাঙ্গা নিউক্যাসলের হয়ে একটি গোল শোধ দিলেও সেটি কোনো কাজেই আসেনি। এর ফলে ২০২১ সালের পর প্রথমবারের মতো কারাবাও কাপের ফাইনালে ফিরল সিটি।

আগামী ২২ মার্চ ওয়েম্বলিতে ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার চেলসিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল।

এই সাফল্য গার্দিওলার জন্য স্বস্তির। বিশেষ করে গত রোববার টটেনহ্যামের বিপক্ষে ২-০ লিড নিয়েও ২-২ ড্র করে শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খাওয়ার পর। সামনে লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লিগ টেবিলে আর্সেনালের থেকে ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে সিটি।

গার্দিওলার অধীনে সিটির প্রথম শিরোপাই ছিল এই কারাবাও কাপ, ২০১৮ সালের ফাইনালে তারা আর্সেনালকে হারিয়েছিল। সে সময় বর্তমান আর্সেনাল কোচ মিকেল আর্তেতা ছিলেন গার্দিওলার সহকারী। এরপর টানা তিন বছর ট্রফিটি জিতলেও, ২০২১ সালের পর আর এই শিরোপা ঘরে তোলা হয়নি সিটির।

রোববারের লিভারপুল ম্যাচ মাথায় রেখে নিউক্যাসলের বিপক্ষে ছয়টি পরিবর্তন আনেন গার্দিওলা। আরলিং হলান্ড, রদ্রি ও রায়ান চেরকি বেঞ্চে ছিলেন। সাম্প্রতিক ১১ ম্যাচে মাত্র দুই গোল করা হলান্ডের বদলি মারমুশ শুরুতেই দাপট দেখান।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
কিশোরগঞ্জে সড়কের ওপর থাকা ড্রেজারের উঁচু পাইপ পার হতে গিয়ে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন: নাহিদ ইসলাম
প্রতিটি ১৭ তারিখ শেখ হাসিনার জীবনে বিজয়ের বীজ বপন করেছে
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝