সোমবার, ১৮ মে ২০২৬,
৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English हिन्दी

সোমবার, ১৮ মে ২০২৬
খেলাধুলা
বিশ্বকাপে যাওয়ার সিদ্ধান্ত পাকিস্তানের, খেলবে না ভারতের বিপক্ষে
স্পোর্টস ডেস্ক
Publish: Sunday, 1 February, 2026, 11:42 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুংকার দিলেও শেষ পর্যন্ত বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান। ২ ফেব্রুয়ারি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী নিজেদের বিশ্বকাপ ভেন্যু শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবে সাবেক চ্যাম্পিয়নরা। তবে ভারতের বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি ম্যাচ খেলবে না তারা।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যে হওয়া একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বিশ্বকাপ নিয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

মূলত বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের কথা উত্থাপন করেছিল পাকিস্তান। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিসিবি বিশ্বকাপ ম্যাচ ভারতে খেলতে আপত্তি জানায়। বাংলাদেশ সরকারও সাফ জানিয়ে দেয়, নিরাপত্তা ঝুঁকি যেখানে, সেখানে ক্রিকেটারদের পাঠানো হবে না। আইসিসি ভারতে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা নেই দাবি করলেও বাংলাদেশ জানায় ভেন্যু পরিবর্তনের আবেদন।

তবে সেই আবেদন গ্রাহ্য না করে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে বদলি দল হিসেবে স্কটল্যান্ডকে নেয়। আইসিসির সদস্য দেশগুলোর ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে ভোট দেয় শুধু পাকিস্তান। এমনকি নিজেরাও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়ে বসে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
কিশোরগঞ্জে সড়কের ওপর থাকা ড্রেজারের উঁচু পাইপ পার হতে গিয়ে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন: নাহিদ ইসলাম
প্রতিটি ১৭ তারিখ শেখ হাসিনার জীবনে বিজয়ের বীজ বপন করেছে
খেলাধুলা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝