শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
নির্বাচন অবাধ-সুষ্ঠু-বিতর্কহীন হলে সব দলই মেনে নেবে: তারেক রহমান
নিউজ ডেস্ক
Publish: Thursday, 12 February, 2026, 4:04 PM

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, বিতর্কিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না। সব দলই আমরা মেনে নেব। কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত হচ্ছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে। নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে।

তিনি বলেন, আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সে রকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না, কেউই মেনে নেবে না।  

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, এই দেশের মালিক হচ্ছে জনগণ এবং তারা যদি বেরিয়ে আসে, তারা যদি তাদের অধিকার প্রয়োগ করে, ভোট সংখ্যা যত বেশি বাড়বে, ভোটার সংখ্যা যত বেশি বাড়বে, আমরা বিশ্বাস করি, সব ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করা যাবে।  

বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগ সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি। কারণ ঘটনাগুলো তো ভালো না। তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার চেষ্টা করছে। কাজেই তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরূপ ধারণা হবে।

ভোট গণনা বিলম্বিত হতে পারে কি না জানতে চাইলে তারেক রহমান বলেন, কেন বিলম্ব হবে? যখন সারা দেশের মানুষ দ্রুত তাদের ভোট দিচ্ছে, তখন তারা দ্রুতই ফলাফল চাইবে। আমরা আশা করি নির্বাচন কমিশন চেষ্টা করবে, যেন দেশের মানুষ সময়মতো তাদের ভোটের ফল পেতে পারে।

তিনি বলেন, দেখুন, আমরা ১৯৯১ সালে নির্বাচন দেখেছি, ১৯৯৬ সালে নির্বাচন দেখেছি এবং ২০০১ সালে আমরা নিরপেক্ষ নির্বাচন দেখেছি। একটি স্বাভাবিক এবং সাধারণ সময়সীমা আছে। আমরা আশা করি, সেই সময়সীমার মধ্যেই মানুষ ফল জানতে পারবে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
রাজনীতি- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝