শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
কেন্দ্র পরিদর্শনে গিয়ে তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী
নিউজ ডেস্ক
Publish: Thursday, 12 February, 2026, 2:39 PM

ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। কেন্দ্রে প্রবেশ করতেই হামলার শিকার হন বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, বিএনপির সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে উত্তেজনা তৈরি করেন এবং ভুয়া ও বিভ্রান্তিকর স্লোগান দিতে থাকেন। এ সময় কিছু ব্যক্তি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আক্রমণ চালানোর চেষ্টা করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী হস্তক্ষেপ করে এবং নাসিরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ভোটকেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, প্রার্থী এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এক সেনা সদস্য বলেন, নাসীরুদ্দীন অবরুদ্ধ ছিলেন না, সমর্থক বেশি থাকায় বের হতে পারছিলেন না।

এ ঘটনার পর দুপুর ১২টা ৪০ মিনিটে ফেসবুকে এক পোস্টে নাসীরুদ্দীন জানান, রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। প্রিজাইডিং অফিসার সরাসরি বিএনপির পক্ষ নিয়ে কাজ করছেন। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চালায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
রাজনীতি- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝