মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বাংলাদেশ
নাটোরে বিএনপি প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
নাটোর প্রতিনিধি
Publish: Saturday, 7 February, 2026, 8:36 AM

নাটোরের লালপুরে বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও বিএনপি বিদ্রোহী প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের সংঘর্ষ ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় বিদ্রোহী প্রার্থী টিপুর এক সমর্থক খলিলুর রহমানকে আটক করেছে পুলিশ

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কচুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। আর বিএনপি বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী অভিযোগ করেন তাঁর নির্বাচনী গণসংযোগ চলাকালে তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ঘটনার পর টিপুর সমর্থকেরা এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে।

বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল জানান, তাইফুল ইসলাম টিপুর সমর্থকেরা একটি মিছিল নিয়ে এসে কচুয়া বাজারে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা চালিয়ে অফিস ভাঙচুর করে এবং প্রার্থী ও তারেক রহমানের ছবি ভাঙচুর করে। এতে বিএনপির বেশ কয়েকজন সমর্থক আহত হয়।

এদিকে বিএনপি বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী টিপু দাবি করেন, নির্বাচনী গণসংযোগ চলাকালে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে তাদের সাতজন কর্মী আহত হন। আহত ব্যক্তিদের নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, মারামারির একটি ঘটনা তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
কিশোরগঞ্জে সড়কের ওপর থাকা ড্রেজারের উঁচু পাইপ পার হতে গিয়ে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝