রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬,
২৬ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ
শাহবাগে আবারও পুলিশ-ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
নিউজ ডেস্ক
Publish: Friday, 6 February, 2026, 8:34 PM

রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় ঢাকা-৮ আসনের সতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি আহত হয়েছেন বলে জানা যায়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে তারা কর্মসূচি পালন করছিলেন। একপর্যায়ে পুলিশ তাদের সরে যেতে বললে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এর আগে জাতিসংঘের অধীনে শহিদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পথে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস আম্মারসহ অনেক আন্দোলনকারী আহত হয়েছেন।

শুক্রবার ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে বিকেল সাড়ে ৪টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানানো হয়। পোস্টে বলা হয়েছে, জাবের ভাই গুলিবিদ্ধ হয়েছেন। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে। আপাতত কোন জমায়েত করবেন না। আমরা আহতদের চিকিৎসা দিয়ে আবার রাজপথে আসব।

জানা যায়, জুমার নামাজের পর শাহবাগে আন্দোলনকারীরা জমায়েত হয়ে যমুনা অভিমুখে যাচ্ছিলেন। পথে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

সংগঠনটি নিশ্চিত করেছে, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হোটেল ইন্টারকন্টিনেন্টাল সমানে থেকে ইনকিলাব মঞ্চের  প্রায় ৪০ জন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে এসেছে। জরুরী বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

যাত্রাবাড়ীতে হাতবোমা বিস্ফোরণে গুরুতর আহত ১
ফরিদপুরে পুকুরের পানি সেচে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার
‘সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি’
কাইয়ুমের প্রার্থিতা ঠেকাতে এবার আপিল বিভাগে নাহিদ
ভূমিকম্পে কাঁপল ৪ দেশ, কেন্দ্রস্থল বাংলাদেশ থেকে ৫৫ মাইল উত্তরে
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝