রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬,
২৬ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ
গাজীপুরে ৪ দিন বন্ধ থাকবে শুটিং স্পট-রিসোর্ট
গাজীপুর প্রতিনিধি
Publish: Friday, 6 February, 2026, 10:33 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর মহানগর এলাকার সব শুটিং স্পট ও রিসোর্ট চার দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে জিএমপি এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তিত জারি করে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জিএমপি কমিশনার মোহা. ইসরাইল হাওলাদার।

পুলিশ কমিশনার সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ আইন ২০১৮-এর ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর নির্বাচনি এলাকায় অবস্থিত সব শুটিং স্পট, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র বন্ধ রাখতে হবে।

এতে আরও বলা হয়েছে, এই সময়ের মধ্যে এসব স্থাপনায় যেকোনো ধরনের কার্যক্রম ও জনসমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

যাত্রাবাড়ীতে হাতবোমা বিস্ফোরণে গুরুতর আহত ১
ফরিদপুরে পুকুরের পানি সেচে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার
‘সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি’
কাইয়ুমের প্রার্থিতা ঠেকাতে এবার আপিল বিভাগে নাহিদ
ভূমিকম্পে কাঁপল ৪ দেশ, কেন্দ্রস্থল বাংলাদেশ থেকে ৫৫ মাইল উত্তরে
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝