শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬,
২৪ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ
গাজীপুরে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, কয়েকজন আহত
গাজীপুর প্রতিনিধি
Publish: Friday, 6 February, 2026, 1:45 AM

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সালদৈ এলাকায় বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াত সমর্থিত প্রার্থী সালাউদ্দিন আইয়ুবীর সমর্থকেরা সালদৈ এলাকায় একটি মিছিল বের করেন। কিছুক্ষণ পর একই এলাকায় বিএনপি সমর্থিত প্রার্থী রিয়াজুল হান্নানের সমর্থকেরাও মিছিল শুরু করেন।

দুটি মিছিলের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এ সময় বিএনপির একটি নির্বাচনী অফিসে অতর্কিত হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঘটনার জন্য জামায়াত সমর্থিত প্রার্থীকে দায়ী করে বিএনপির প্রার্থী রিয়াজুল হান্নান বলেন, “আমাদের নেতাকর্মীরা ভোটার স্লিপ সংগ্রহ করছিল। এ সময় জামায়াতে ইসলামীর একটি মিছিল আমাদের ক্যাম্পের সামনে দিয়ে যায়। কোনো ধরনের উসকানি ছাড়াই তাদের কয়েকজন আমাদের নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর চালায় এবং দুজন নেতাকর্মীকে পিটিয়ে গুরুতর আহত করে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।”

তবে বিএনপির অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত সমর্থিত প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী। তিনি বলেন, “আমাদের মিছিল শেষ হওয়ার পর কয়েকজন কর্মী বাড়ি ফিরছিলেন। এ সময় একটি বিশেষ দলের কর্মীরা তাদের রাস্তায় আটকে হুমকি দেয়। পরে আমাদের এক কর্মীর দোকানে ভাঙচুর করা হয়।”

সংঘর্ষের ঘটনার পর সালদৈ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় এখনো কেউ আটক হয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

খুলনায় যুবককে মাথায় গুলি করে হত্যা
গাজীপুরে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, কয়েকজন আহত
মুন্সিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝