শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬,
২৪ মাঘ ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ
মুন্সিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩
মুন্সিগঞ্জ প্রতিনিধি
Publish: Friday, 6 February, 2026, 1:42 AM

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার যসলং ইউনিয়নের দরজারপাড়া (শনিবাড়ি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তুর্জয় মাঝি (২৮), মোহাম্মদ সাকিব খান (২৭) ও শাহ সানিয়াত (২৫) নিহতদের সকলের বাড়ি টঙ্গীবাড়ী উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে টংগিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাব্লিউ বলেন, এক মোটরসাইকেলে চড়ে তিনজন যাচ্ছিলেন। বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগলে ঘটনাস্থলে দুইজন মারা যান অপরজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, নিহতদের পরিবারের অভিযোগ না থাকায়, মরদেহ গুলো বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

খুলনায় যুবককে মাথায় গুলি করে হত্যা
গাজীপুরে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, কয়েকজন আহত
মুন্সিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝