শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রবাস
বাংলাদেশিসহ ১৩৫ অভিবাসী বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
অনলাইন ডেস্ক
Publish: Wednesday, 4 February, 2026, 10:48 AM

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর জোহরের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে জানুয়ারির শেষ সপ্তাহে বিভিন্ন দেশের মোট ১৩৫ জন অভিবাসীকে বন্দি করে স্থানীয় পুলিশ। পরে তাদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন করার উদ্যোগ নিয়েছে ইমিগ্রেশন বিভাগ। 

প্রত্যাবাসিতদের মধ্যে ১১২ জন মিয়ানমারের নাগরিক, ১১ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ৯ জন বাংলাদেশের নাগরিক, ২ জন শ্রীলঙ্কার নাগরিক, ১ জন কম্বোডিয়ার নাগরিক।

বন্দিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও ২) এবং পাসির গুদাং ফেরি টার্মিনাল ব্যবহার করে নিজ নিজ দেশে পাঠানো হয়।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, এসব বন্দি টর্চার আইনসহ বিভিন্ন আইনে দণ্ড ভোগ সম্পন্ন করার পর প্রত্যাবাসনের আওতায় আনা হয়। প্রত্যাবাসিত সব বন্দির নাম ইমিগ্রেশন বিভাগের ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়সীমা পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ করতে পারবেন না।

জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, দণ্ডভোগ শেষ হওয়া বন্দিরা যেন দেশে অবস্থান না করেন, সে লক্ষ্যে নিয়মিতভাবে এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করছে পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
প্রবাস- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝