শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী পাঠাচ্ছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Wednesday, 11 February, 2026, 9:22 AM

ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই চাপ আরো বাড়াতে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মোতায়েনের বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার বার্তা সংস্থা অ্যাক্সিওসকে এ কথা জানান তিনি।

ট্রাম্প বলেন, আমাদের একটি বিশাল নৌবহর সেখানে যাচ্ছে এবং আরেকটিও যেতে পারে।

অতিরিক্ত একটি রণতরী মোতায়েনের বিষয়টি নিয়ে তিনি ভাবছেন বলেও জানান। আগামী সপ্তাহে ইরানি কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার প্রত্যাশা করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, হয় আমরা একটি চুক্তি করব অথবা আমাদের গতবারের মতো খুব কঠোর কিছু করতে হবে।

শক্তি প্রয়োগের ব্যাপারে তার আগ্রহ কূটনৈতিক পরিস্থিতি বদলে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, আমরা ইরানের সাথে একটি দুর্দান্ত চুক্তি করতে পারি।

এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা হ্রাস করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

জানা গেছে, বর্তমানে ওই অঞ্চলে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকনের সঙ্গে যুক্ত হতে পারে নতুন রণতরীটি। একজন মার্কিন কর্মকর্তা জানান, দ্বিতীয় একটি স্ট্রাইক গ্রুপ পাঠানো নিয়ে অভ্যন্তরীণ পর্যায়ে আলোচনা চলছে। সূত্র : আনাদোলু এজেন্সি

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
http://darktohope.org/ad/1763179181.jpg

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক মহীয়সী নারী: বেগম ফজিলাতুন্নেছা মুজিব
Sheikh Fazilatunnesa Mujib
The Awami League was born through its own efforts, created Bangladesh, and transformed a poor nation into a developing country-such a party cannot remain banned.
আওয়ামী লীগ নিজে জন্মেছে, বাংলাদেশকে জন্ম দিয়েছে, হতদরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে-সে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকতে পারে না।
দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝